Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেসিবিহীন মায়ামির বড় হার

BN DESK
01 September 2026, 04:17 AM পড়তে ১ মিনিট
মেসিবিহীন মায়ামির বড় হার

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে ছাড়া মাঠে নেমে ভয়াবহ পরাজয়ের মুখে পড়েছে ইন্টার মিয়ামি। রোববার রাতে ইস্ট কনফারেন্সের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি ৪-১ গোলে হারিয়েছে মিয়ামিকে। 

ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই মিয়ামির রক্ষণ বড় ভুল করে বসে। সেই সুযোগে লুইস মুরিয়েল গোল করে অরল্যান্ডোকে এগিয়ে দেন। তিন মিনিট পর দুর্দান্ত শটে গোল করেন ব্রাইট, ম্যাচে সমতা ফেরায় মিয়ামি। এটি ছিল তার মেজর লিগ সকারে প্রথম গোল। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। দ্বিতীয়ার্ধে নেমেই অরল্যান্ডো আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৫০ মিনিটে মুরিয়েলের দ্বিতীয় গোল এবং ৫৮ মিনিটে মার্টিন ওজেদার গোল ব্যবধান বাড়িয়ে দেয়। ওজেদা এই মৌসুমে ১৪ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন। ম্যাচের শেষ দিকে মার্কো পাসালিচ চতুর্থ গোল করেন।

লুইস সুয়ারেজ একবার অরল্যান্ডোর গোলরক্ষক পেদ্রো গায়েসেকে পরাস্ত করার চেষ্টা করেছিলেন। দূর থেকে শট নিয়েছিলেন, কিন্তু গায়েসে সে শটটা ফিরিয়ে দেন দারুণভাবে। মেসি এই ম্যাচে খেলেননি। হালকা হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠলেও কোচের মতে তিনি পুরোপুরি প্রস্তুত নন। আশা করা হচ্ছে, আগামী শনিবার লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে অথবা ২০ আগস্ট টিগ্রেসের বিপক্ষে লিগস কাপের ম্যাচে তিনি ফিরবেন। এই হার মিয়ামিকে পঞ্চম স্থান থেকে নামিয়ে ষষ্ঠ স্থানে নিয়ে গেছে। অন্যদিকে অরল্যান্ডো চতুর্থ স্থানে উঠেছে। মিয়ামির হাতে তিনটি ম্যাচ বেশি থাকলেও শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা নয় পয়েন্ট পিছিয়ে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মেসিবিহীন মায়ামির বড় হার

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার