Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেসির চোখে বিশ্বকাপে হট ফেবারিট যারা

BN DESK
09 May 2026, 10:04 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ২০২২ কাতার বিশ্বকাপ জেতার পর লিওনেল মেসির ক্যারিয়ারে অপূর্ণতা বলতে আরকিছুই নেই। এবারের বিশ্বকাপেও মেসি ও আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায় ভক্ত ও সমর্থকরা। তবে মেসির দৃষ্টিতে আর্জেন্টিনার চেয়েও বেশি ফেবারিট রয়েছে আরও কয়েকটি দল।

বিশ্বকাপ প্রসঙ্গে মেসি বলেন, বর্তমান ফর্ম বিবেচনায় আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে কয়েকটি দল। ফেবারিট হিসেবে তিনি এগিয়ে রেখেছেন গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। এছাড়াও মেসি ফেবারিটের তালিকায় রেখেছেন তিনি স্পেন এবং ব্রাজিলকেও। মেসির ভাষায়, ‘ফ্রান্স আবারও খুব শক্তিশালী দল। স্পেনও দারুণ অবস্থায় আছে। আর ব্রাজিল সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে না থাকলেও, বড় টুর্নামেন্টে তারা সবসময়ই শিরোপার দাবিদার।

এই তিন দলের বাইরেও জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগালকেও তিনি দেখছেন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে। আর্জেন্টিনা দল নিয়ে মেসি বলেন, বর্তমানে কয়েকজন খেলোয়াড় চোট বা ম্যাচ ফিটনেস সমস্যায় আছে। তবে দল একত্র হলে সবসময়ই জয়ের জন্য লড়াই করে। অবসরের প্রসঙ্গে মেসি পরিষ্কার করে কিছু না বললেও জানিয়ে দিয়েছেন, আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যতদিন পারি খেলে যেতে চাই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মেসির চোখে বিশ্বকাপে হট ফেবারিট যারা

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার