Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেসি-সুয়ারেজের জোড়া গোলে জয় মায়ামি’র

BN DESK
02 September 2026, 02:55 PM পড়তে ১ মিনিট
মেসি-সুয়ারেজের জোড়া গোলে জয় মায়ামি’র

স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ পর জয়ে ফিরল ইন্টার মায়ামি। আজ মেজর লিগ সকারে কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে দলটি। ম্যাচে মায়ামির ৪ গোল করেছেন দুই তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। মেসি ২টি, সুয়ারেজও ২টি। মন্ট্রিয়লের বিপক্ষে জয়ের আগে সর্বশেষ চার ম্যাচের দুটিতে হার আর দুটিতে ড্র করেছিল মায়ামি।

চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ২৭তম মিনিটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপার ঝাঁপিয়েও নাগাল পাননি। পোস্টের পাশ দিয়ে চলে যায় জালে। পুরো ম্যাচে দুই দল মিলিয়ে ৬ গোল করলেও প্রথমার্ধে গোল এই একটিই। দ্বিতীয়ার্ধে গোল-মিছিল শুরু হয় ৬৮তম মিনিটে। মেসির বাড়ানো বল ফাঁকায় পেয়ে গোল করেন সুয়ারেজ। এরপর ৭১ মিনিটে স্কোরলাইন ৩-০-ও বানিয়ে ফেলেন উরুগুইয়ান তারকা। আগের ১৫ ম্যাচের মাত্র একটিতে জেতা মন্ট্রিয়ল প্রথম গোলের দেখা পায় ৭৪ মিনিটে, দান্তেসিলির সৌজন্য। তবে ৮৭ মিনিটে মেসি আরেকটি গোল করলে ব্যবধান বড়ই থাকে মায়ামির পক্ষে। শেষ দিকে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মন্ট্রিয়লের পক্ষে দ্বিতীয় গোল করেন ভিক্টর লুটোরি, যা ব্যবধানই শুধু কমাতে পেরেছে।

এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ১৬ ম্যাচে ৩৩। আর মন্ট্রিয়ল ১৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে সবার শেষে।
ইন্টার মায়ামির পরের ম্যাচ রোববার কলম্বাসের বিপক্ষে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মেসি-সুয়ারেজের জোড়া গোলে জয় মায়ামি’র

B
BN DESK | 29 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার