Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেয়ের জানাজা ও দাফন নিয়ে যা জানালেন কায়সার হামিদ

BN DESK
17 May 2026, 07:57 PM পড়তে ১ মিনিট

করতোয়া বিনোদন: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের আকস্মিক মৃত্যুর খবর যেন ছিল শোবিজ অঙ্গনের জন্য বড় ধাক্কা। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।   কারিনার মরদেহ দেশে আনা, জানাজা ও দাফনের বিষয়ে কায়সার হামিদ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বিমানবন্দর থেকে কারিনার মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হবে বনানী ডিওএইচএসে। সেখানকার কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর এশার নামাজের আগে বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। পরদিন সোমবার বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে তাকে দাফন করার কথা রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিনার মায়ের দান করা মসজিদের জায়গার পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।এদিকে, সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কারিনার জানাজার জন্য অনুরোধ জানিয়েছেন ছাত্র ও জুলাই যোদ্ধারা। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন কায়সার হামিদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কায়সার হামিদ জানান, হাসপাতালে ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ কারিনার রক্তচাপ (প্রেশার) অনেক নিচে নেমে যায়, এরপর আর চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি।একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেওয়া হয়েছিল। চিকিৎসকেরা ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও লিভার ট্রান্সপ্ল্যান্টের (প্রতিস্থাপন) প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়।

কনটেন্ট তৈরির পাশাপাশি একজন দক্ষ চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। তার এই অকাল প্রয়াণে বিনোদন জগতের নির্মাতা, সহকর্মী ও সাধারণ অনুরাগীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

মেয়ের জানাজা ও দাফন নিয়ে যা জানালেন কায়সার হামিদ

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার