Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোকামতলা সাবেক ইউপি নারী সদস্যকে মারপিটের অভিযোগ

BN DESK
04 September 2026, 05:37 PM পড়তে ১ মিনিট

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জের মোকামতলা ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য মনোয়ারা বেগমকে পথরোধ করে মারপিট ও চাকুর ভয় দেখিয়ে সাদা স্ট্যাম্প ও ব্যাংক চেকে সাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। মনোয়ারা বেগম  গনেশপুর গ্রামের দুলাল মিয়ার স্ত্রী। 

জানা গেছে, নারী সদস্য মনোয়ারা বেগম গত মঙ্গলবার রাত নয়টায় অটোভ্যানে চড়ে  মোকামতলা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোকামতলা জয়পুরহাট সড়কের স্থানীয় কাশিপুর নামক স্থানে সাত -আট জন যুবক তাকে ভ্যান থেকে জোর করে নামিয়ে নিয়ে মারপিট ও  চাকুর ভয় দেখিয়ে সাদা স্ট্যাম্প  ও ব্যাংক চেকে স্বাক্ষর নেয়। এঘটনায়  তিনি ছয়জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেন। 

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। 

 

 

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

মোকামতলা সাবেক ইউপি নারী সদস্যকে মারপিটের অভিযোগ

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার