Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসের চাপায় নিহত ১, আহত ১ 

BN DESK
02 September 2026, 09:07 AM পড়তে ১ মিনিট
মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসের চাপায় নিহত ১, আহত ১ 

নিউজ ডেস্ক:  মোটরসাইকেলে দুই বন্ধু ঘুরতে বেরিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় বাসের ধাক্কায় ইয়াসিন (৩২) নামে একজন নিহত হয়েছে। মোহাম্মদ ফয়সাল হোসেন (৩৬) নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। 

নিহত মোহাম্মদ ইয়াসিন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমুর বটতলা গ্রামের হারুন অর রশিদের ছেলে। আহত মোহাম্মদ ফয়সাল হোসেন একই জেলার সোনারগাঁও উপজেলার ঢাকেশ্বরী গ্রামের আমির হোসেনের ছেলে।

সোমবার (৯ জুন) কুমিল্লামুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মোহাম্মদ ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কামাল হোসেন নামে দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, ঈদের আনন্দ উপভোগ করতে মোটরসাইকেলে করে সোমবার মুন্সীগঞ্জের পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ থেকে দুই বন্ধু ঘুরতে বের হন। মোটরসাইকেলটি মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকা অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লামুখী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘‘সোনার বাংলা ট্রাভেল নামের (ঢাকা মেট্রো ব-১২-১৯১০) একটি বাস মোটরসাইকেলটির পিছনে ধাক্কা দেয়। এঘটনায় একজন নিহত হয়েছে। আমরা ঘাতক বাসটি জব্দ করি, পাশাপাশি দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা নিয়ে আসি।’’  

এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসের চাপায় নিহত ১, আহত ১ 

B
BN DESK | 10 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার