Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোটরসাইকেল গাছের সাথে ধাক্কায় ২ ভাইয়ের মৃত্যু

BN DESK
07 September 2026, 09:09 PM পড়তে ১ মিনিট
মোটরসাইকেল গাছের সাথে ধাক্কায় ২ ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের আলীয়াবাদ এলাকায়  মোটরসাইকেলে রক্ত দিতে গিয়ে শিহাব উদ্দিন (২৫) ও বোরহান উদ্দিন (২৪) নামে আপন দুই চাচাতো ভাই  দুর্ঘটনায় মৃত্যু হয়। 

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব উপজেলার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে, বোরহান উদ্দিন একই এলাকার ফরিদ মিয়ার ছেলে।

নবীনগর উপজেলায় ব্লাডগ্রুপের প্রতিষ্ঠাতা আজহারুল জানান, শিহাব ও বোরহান অতন্ত ভদ্র ও নম্র ছিলেন। এই দুইজন মানুষের বিপদে যেকোন অবস্থায় ছুটে যেতেন। আজ সকালে কম্পানিগঞ্জে এক রোগীকে মোটরসাইকেলযোগে রক্ত দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিহাবের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে বোহানের মৃত্যু হয়।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ইলিয়াস আহম্মেদ জানান, ঘটনাস্থলেই মারা যায় শিহাব। ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় বোরহানের।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘‘শিহাব ঘটনাস্থলে ও বোরহানকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মোটরসাইকেল গাছের সাথে ধাক্কায় ২ ভাইয়ের মৃত্যু

B
BN DESK | 02 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার