Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোটরসাইকেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা দিল ডিএমপি

BN DESK
10 October 2025, 10:02 PM পড়তে ১ মিনিট
মোটরসাইকেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা দিল ডিএমপি

আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে উচ্চমাত্রায় হর্ন না বাজানো এবং মোটরসাইকেলে চালকসহ দুইজনের বেশি বহন না করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

ঢাকা মহানগরীতে চলাচলকারী মোটরসাইকেল চালকরা অনেক সময় অপ্রয়োজনে উচ্চমাত্রায় হর্ন ব্যবহার করার কারণে পথচারী, যাত্রীসাধারণ, অন্যান্য গাড়ির চালক, নগরবাসী এবং বিশেষ করে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে। এ সমস্যা নিরসনে মোটরসাইকেল চালকদেরকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৫ ধারার বিধান মেনে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগরীতে প্রায়ই দেখা যায়, মোটরসাইকেলের চালকরা হেলমেট ব্যবহার না করে একাধিক যাত্রী বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করেন এবং সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালকরা সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ (১) ধারার প্রথম অংশের (চ) এর বিধান মেনে চালকসহ দুইজনের বেশি বহন না করা এবং যাত্রীর হেলমেট পরিধান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কোন মোটরযান চালক ওই নির্দেশনা পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মোটরসাইকেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা দিল ডিএমপি

B
BN DESK | 24 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার