Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিতহ ২

BN DESK
03 September 2026, 01:46 AM পড়তে ১ মিনিট
মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিতহ ২

মফস্বল ডেস্ক : মাদারীপুর সদরে নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের আচমত আলী খান সেতুর টোলপ্লাজার কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোহাম্মদ আলী বালীর ছেলে রিফাত বালী (১৯), একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃধার মোড় এলাকার মুক্তার সরদারের ছেলে মারুফ সরদার (৩০)।

মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, রাত ১০টার দিকে মাদারীপুর শহর থেকে মঠের বাজারের দিকে রিফাত বালী তার সঙ্গে মারুফ সরদারকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের আড়িয়াল খাঁ নদের আচমত আলী খান সেতুর টোল প্লাজার কাছে এলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিফাত মারা যান। পরে স্থানীয়রা আহত মারুফ সরদারকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিতহ ২

B
BN DESK | 28 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার