Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিজেপি-কংগ্রেসের সংঘর্ষ

BN DESK
10 October 2025, 03:47 PM পড়তে ১ মিনিট
মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিজেপি-কংগ্রেসের  সংঘর্ষ

ভরতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মায়ের বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় আপত্তিকর ভাষা ব্যবহারের প্রতিবাদে বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাটি বিহারের আসন্ন নির্বাচনের আগে ঘটেছে।

একটি ভিডিওতে দেখা গেছে, দুই দলের বিপুল সংখ্যক কর্মী নিজেদের দলের পতাকা নিয়ে একে অপরের ওপর আক্রমণ করছে।

বিজেপি নেতা নিতিন নবীন বলেছেন, তারা কংগ্রেসকে উপযুক্ত জবাব দেবেন।

তিনি বলেন, বিহারের প্রতিটি সন্তান একজন মায়ের প্রতি অপমানজনক মন্তব্যের জন্য কংগ্রেসকে উচিত শিক্ষা দেবে। আমরা এর প্রতিশোধ নেবো।

জবাবে কংগ্রেস কর্মী ড. আশুতোষ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, উপযুক্ত জবাব দেওয়া হবে। সরকারের মদদে এই ঘটনা ঘটছে। নীতীশ কুমার ভুল করছেন।

গতকাল একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল, যেখানে দেখা যায় কংগ্রেসের পতাকা পরা এক ব্যক্তি ভোট চুরির প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ থেকে মোদীর বিরুদ্ধে হিন্দি ভাষায় আপত্তিকর গালি ব্যবহার করছেন। এই ঘটনার পর বিজেপি মামলা দায়ের করে এবং কংগ্রেসের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়। একই সঙ্গে এই ঘটনার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধেও পাটনায় একটি মামলা করা হয়।

এর আগে দারভাঙ্গা পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীকে গালি দেওয়া সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ এক্স' প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছে, উক্ত মামলায় সিমরি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং একজন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিজেপি-কংগ্রেসের সংঘর্ষ

B
BN DESK | 29 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার