Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোবাইলে মেয়েলি কণ্ঠে সম্পর্ক গড়ে অপহরণ, যুবক গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 12:02 PM পড়তে ১ মিনিট
মোবাইলে মেয়েলি কণ্ঠে সম্পর্ক গড়ে অপহরণ, যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  মোবাইলে সম্পর্ক গড়ে মেয়ের সাথে দেখা করতে গিয়ে অপহরণের শিকার। পরে গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা এলাকার সার গোডাউনের পেছনের একটি বাসা থেকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

 মেয়ে কণ্ঠে মোবাইলে কথা বলে যশোরের যুবক মো. আবু সুফিয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন মো. রোমান মোল্লা (২১) নামে অপর এক যুবক। পরে দেখা করতে ডেকে নিয়ে আবু সুফিয়ানকে অপহরণ করেন তিনি। ঘটনাটি জানতে পেরে সোমবার (১৪ এপ্রিল) অপহৃতকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। একই সঙ্গে তারা অপহরণকারী রোমানকেও গ্রেপ্তার করে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া আবু সুফিয়ান যশোরের ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের ওবায়দুর রহমানের ছেলে। অপহারণকারী রোমান গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামের শাকিল মোল্লার ছেলে।

পুলিশ জানায়, আজ গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা এলাকার সার গোডাউনের পেছনের একটি বাসা থেকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে অপহৃত আবু সুফিয়ানকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে অপহরণকারী রোমানকেও গ্রেপ্তার করা হয়। রোমান মোল্লা মেয়ে সেজে মোবাইলে কথা বলে আবু সুফিয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তিনি আবু সুফিয়ানকে তার বাড়িতে নিয়ে যান।” 

তিনি আরো বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার রোমান একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। তারা ব্ল্যাকমেইল ও মুক্তিপণের উদ্দেশ্যে সাধারণ মানুষকে অপহরণ করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মোবাইলে মেয়েলি কণ্ঠে সম্পর্ক গড়ে অপহরণ, যুবক গ্রেপ্তার

B
BN DESK | 14 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার