Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন

BN DESK
25 May 2026, 03:04 AM পড়তে ১ মিনিট

রাজধানীর মোহাম্মদপুরে কৃষিমার্কেট সংলগ্ন একটি ১০ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুইটি ইউনিট পথে রয়েছে।

রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীতে একটি ১০ তলা ভবনের ১০ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুইটি ও কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

তিনি জানান, রাস্তায় ব্যাপক যানজটের কারণে অগ্নিকাণ্ডের স্থানে পৌঁছাতে ইউনিটগুলোর বেগ পেতে হয়েছে। দুইটি ইউনিট ইতোমধ্যে পৌঁছেছে। আরও দুইটি ইউনিট পথে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক তা জানাতে পারেননি তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার