Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোহাম্মদপুরে মাথায় নির্মাণসামগ্রী পড়ে শ্রমিকের মৃত্যু

BN DESK
02 September 2026, 09:31 AM পড়তে ১ মিনিট

রাজধানীর মোহাম্মদপুরের আরশিনগর লাবনী লেক সিটির পাশে নির্মাণাধীন ভবনের সাততলায় ঢালাইয়ের মালামাল ওপরে উঠানোর সময় রশি ছিড়ে ডাব্বর মাথায় পড়ে মো. রনি (২৮) নামে এক শ্রমিক মারা গেছেন।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুর রহমান জানান, সকাল ৯টার দিকে মোহাম্মদপুরে আরশিনগর লাবনী লেক সিটির পাশেই একটি নির্মাণাধীন ভবনের সাততলায় নিচ থেকে মালামাল ঢালাইয়ের জন্য ওপরে ওঠানোর সময় ডাব্বরের রশি ছিড়ে নিচে থাকা রনির মাথায় পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরও জানান, নিহত রনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার লক্ষ্মীপুর গ্রামের মো. সাহেব আলীর ছেলে। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মোহাম্মদপুরে মাথায় নির্মাণসামগ্রী পড়ে শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 24 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার