Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোহাম্মদপুরে সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, গ্রেফতার ৩

BN DESK
02 September 2026, 07:42 AM পড়তে ১ মিনিট
মোহাম্মদপুরে সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, গ্রেফতার ৩

রাজধানীর মোহাম্মদপুরে আহমাদ ওয়াদুদ নামে এক সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল-মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ফোন তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)।

আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান।

তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনা নিয়ে ওই সাংবাদিকের একটি ফেসবুক পোস্ট আমাদের নজরে আসে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। পরে আমরা এই ঘটনায় অভিযান পরিচালনা করি ও ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হই এবং সন্দেহভাজন তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করি।

এই ঘটনায় চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন সড়কের মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় গিয়ে ছিনতাইয়ের ঘটনা জানান। সেখানেও তিনি ভোগান্তির শিকার হন বলে অভিযোগ করেন।

ঘটনা শুনে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান ভুক্তভোগীকে বলেছিলেন, আমি ওসি হয়েও এই কমদামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই! আবার ঘটনাস্থলে যাওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করে এসআই জসিম বলেন, ‘ওখানে ছিনতাইকারীরা বসে থাকবে নাকি? আপনার কমন সেন্স নাই?

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনার বিবরণ দিয়ে একটি পোস্ট দেন ভুক্তভোগী সাংবাদিক। পোস্টটি ভাইরাল হয়ে যায়। ক্ষুব্ধ নেটিজেনরা পুলিশের ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মোহাম্মদপুরে সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, গ্রেফতার ৩

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার