Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌমাছি গিলে ফেলার ভয়ে সঞ্জয়ের হার্ট অ্যাটাকে মৃত্যু

BN DESK
04 September 2026, 12:13 AM পড়তে ১ মিনিট
মৌমাছি গিলে ফেলার ভয়ে সঞ্জয়ের হার্ট অ্যাটাকে মৃত্যু

বিনোদন ডেস্ক:  লন্ডনেবৃ হস্পতিবার  হার্ট অ্যাটাকে মারা গেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও অটো নির্মাতা সংস্থা সোনা কমস্টারের প্রধান সঞ্জয় কাপুর (৫৩) । 

তবে তার মৃত্যুকে ঘিরে কিছুটা অদ্ভুত ধরনের খবর প্রকাশ্যে আসে।


কিছু সূত্র দাবি করে যে, এ ধনাঢ্য ব্যবসায়ীর মৃত্যু একটি মৌমাছির কামড়ের কারণে হয়েছে! তিনি একটি মৌমাছি গিলে ফেলেছিলেন এবং সেই ভয়েই তাৎক্ষনিক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয়। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়, সঞ্জয় চেষ্টা করেছিলেন মৌমাছি গলা থেকে বার করে আনার। কিন্তু আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

বিষয়টি এতই দ্রুত ঘটে যায়, চিকিৎসারও কোনো সুযোগ মেলেনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, সঞ্জয় লন্ডনে পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন। দ্য টেলিগ্রাফ-এর বরাত দিয়ে উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, পোলো ম্যাচ চলাকালীন উপস্থিত দর্শকরা শুনেছিলেন যে সঞ্জয় কিছু একটা বলেছিলেন। তার কথাটি ছিল, ‘আমি কিছু গিলে ফেলেছি।


’ এ কথায় উপস্থিত অনেকে ধারণা করেন যে তিনি সম্ভবত একটি পোকা গিলে ফেলেছেন। পরে প্রতিবেদনে দাবি করা হয়, তিনি একটি মৌমাছি গিলে ফেলেছিলেন। তার বন্ধু ও ব্যবসায়িক সহযোগী সুহেল সেঠ এএনআই-কে বলেন, ‘সঞ্জয় ইংল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ধারণা করা হচ্ছে, পোলো ম্যাচ চলাকালীন একটি মৌমাছি গিলে ফেলার পর হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।’
যদিও সঞ্জয় কাপুরের কম্পানি সোনা কমস্টার এক বিবৃতিতে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগের কথা উল্লেখ করেছে।

মৌমাছির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

সঞ্জয় কাপুর এবং কারিশমা কাপুর ২০০৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালে দুজনের বিবাহবিচ্ছেদ হয়। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে। এরপর ২০১৭ সালে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। দুজনের সেই সংসারে একটি ছেলে রয়েছে। তবে কারিশমার সঙ্গে বিচ্ছেদ হলেও তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন সঞ্জয়। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত দুজনকে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

মৌমাছি গিলে ফেলার ভয়ে সঞ্জয়ের হার্ট অ্যাটাকে মৃত্যু

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার