Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌসুমের কারণে ডিমের দাম হ্রাস, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র খামারিরা

BN DESK
10 October 2025, 01:13 AM পড়তে ১ মিনিট
মৌসুমের কারণে ডিমের দাম হ্রাস, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র খামারিরা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৌসুমের কারণে কিছুটা ডিমের দাম কমেছে। বিদ্যুৎ ও ফিডের দাম অনেক বেশি। উৎপাদনের ৭০ শতাংশ খরচ হচ্ছে ফিডে। কাজেই ফিডের দাম কমানো জরুরি। এতে ক্ষুদ্র খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

 আজ শনিবার (২৮ জুন) বিকেলে টাঙ্গাইলে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে করণীয় নিরাপদ খাদ্য সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, নদী-নালা, খাল-বিলে যেসব মাছ পাওয়া যায় সেগুলো রক্ষার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। সব চেয়ে বেশি সমস্যা হচ্ছে নিষিদ্ধ জালের ব্যবহারে। এর কারণে শুধু মাছ নয়, জলজ সব প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। যারা এসব জাল ব্যবহার করে মাছ ধরছে তাদের নৌ পুলিশ ও কোস্টগার্ড আটক করছে।

টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম এ রশীদ, ব্যুরোর ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক ইসতিয়াক আহাম্মেদ ও উবিনীগের পরিচালক সীমা দাশ সিমু প্রমুখ।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মৌসুমের কারণে ডিমের দাম হ্রাস, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র খামারিরা

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার