Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা

BN DESK
02 September 2026, 03:51 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে বড় ধাক্কা খেল বার্সেলোনা। অনুশীলনের সময় অস্বস্তি অনুভব করার পর মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং চোটে পড়েছেন। যদিও ক্লাব আনুষ্ঠানিক মেডিকেল রিপোর্ট প্রকাশ করেনি, স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী তার পেশীতে চিড় ধরা পড়তে পারে।

এমন হলে ২৮ বছর বয়সী এই ডাচ মিডফিল্ডারকে অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে কোপা ডেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচসহ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন তিনি।

এই সময়ে বার্সেলোনাকে ভিয়ারিয়াল, অ্যাথলেটিক বিলবাও, সেভিয়া ও রায়ো ভায়েকানোর মতো দলের মুখোমুখি হতে হবে। সব মিলিয়ে অন্তত সাতটি ম্যাচে ডি ইয়ংকে ছাড়া খেলতে হতে পারে কাতালানদের।

মার্চের শেষ দিকে নেদারল্যান্ডসের প্রীতি ম্যাচেও তার খেলা অনিশ্চিত। মেডিকেল টিম তাকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে, কারণ তাড়াহুড়া করলে চোট আরও গুরুতর হয়ে পুরো মৌসুমই শেষ হয়ে যেতে পারে।

ডি ইয়ংয়ের এই অনুপস্থিতি বার্সেলোনার মাঝমাঠের ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা

B
BN DESK | 27 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার