Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ম্যাচ শেষের এক সপ্তাহ পর টিম ডেভিডের শাস্তি

BN DESK
09 October 2025, 02:46 AM পড়তে ১ মিনিট
ম্যাচ শেষের এক সপ্তাহ পর টিম ডেভিডের শাস্তি

স্পোর্টস ডেস্ক:  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে ঘটে যাওয়া এক ঘটনার জেরে এক সপ্তাহ পর শাস্তি পেলেন অজি ব্যাটার টিম ডেভিড।

মঙ্গলবার এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করায় আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের দায়ে ডেভিডকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৮ জুলাই অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে। রান তাড়ার সময় অস্ট্রেলিয়ার ইনিংসের পঞ্চম ওভারে আলজারি জোসেফের একটি বল লেগ সাইড দিয়ে যাওয়ার পর হাত তুলে ওয়াইডের ইঙ্গিত দেন ডেভিড। এটিকেই আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ হিসেবে বিবেচনা করে আইসিসি।

ওই ম্যাচেই ১২ বলে ৩০ রান করে চারটি ছক্কা ও একটি চারে দারুণ ঝড়ো ইনিংস খেলেন ডেভিড। যদিও জোসেফের ওই ওভারেই ছক্কার চেষ্টায় ক্যাচ দিয়ে আউট হন তিনি।

অস্ট্রেলিয়া ম্যাচটি ৩ উইকেটে জিতে ৫ ম্যাচের সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে।

আইসিসি জানিয়েছে, ডেভিড নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ম্যাচ শেষের এক সপ্তাহ পর টিম ডেভিডের শাস্তি

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার