Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ম্যারাডোনার মৃত্যু পেছনে মাফিয়ার যোগসূত্র 

BN DESK
02 September 2026, 10:11 AM পড়তে ১ মিনিট
ম্যারাডোনার মৃত্যু পেছনে মাফিয়ার যোগসূত্র 

স্পোর্টস ডেস্ক:   চিকিৎসার গাফিলতিকেই ডিয়েগো ম্যারাডোনা মৃত্যুর কারণ, স্ত্রী ক্লদিয়া এবং মেয়ে দালমার এমন অভিযোগের ভিত্তিতে এখনও মামলা চলছে আদালতে। এরই মধ্যে বোমা ফাটালেন মেয়ে দালমার। মাফিয়াদের ভয়ে বাবার মৃত্যুর আসল কারণ জানাতে পারছেন না বলে দাবি করেছেন তিনি।

আগামী ১১ মার্চ আর্জেন্টিনার আদালতে ম্যারাডোনার মৃত্যুর মামলার শুনানি রয়েছে। তার আগে মাফিয়াদের হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন প্রয়াত কিংবদন্তি এই ফুটবলারের মেয়ে। এক সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন, 'মা ভয় পাচ্ছেন। খুব উদ্বিগ্ন রয়েছেন। মাফিয়াদের ভয়ে মুখ খুলতে পারছেন না। কারণ মাফিয়াদের টাকা এবং ক্ষমতা দুই আছে।'

'ওরা (মাফিয়া) সব কিছু নিয়ন্ত্রণ করে। মা আমাকে এসব বলতে নিষেধ করেছেন। কিন্তু আমার পক্ষে চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। জানি কাদের বিরুদ্ধে লড়াই করছি। সবাই সত্যিটা জানুক, আমি শুধু এটুকু চাই। বাবার জন্যই আমাকে এটা করতে হবে।'-যোগ করেন তিনি।


ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসক এবং নার্স মিলিয়ে আট জন রয়েছেন অভিযুক্তের তালিকায়। প্রাথমিক তদন্তের পর ২০২১ সালে ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিমকে অনুপযুক্ত বলা হয়। চিকিৎসার পদ্ধতি ঠিক ছিল না বলেও বলা হয়।

মাদক-সহ বিভিন্ন নেশার দ্রব্যে আসক্ত ছিলেন ম্যারাডোনা। অসুস্থতার কারণে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। তদন্তে জানা যায়, সঠিক চিকিৎসা হলে আরো কিছু দিন বাঁচতে পারতেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। ২০২০ সালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এরপর ২০২০ সালের ২৫ নভেম্বর মৃত্যু হয় ম্যারাডোনার।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ম্যারাডোনার মৃত্যু পেছনে মাফিয়ার যোগসূত্র 

B
BN DESK | 05 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার