Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যখন তখন লোডশেডিং

BN DESK
10 October 2025, 09:22 PM পড়তে ১ মিনিট
যখন তখন লোডশেডিং

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। গত এক মাস হলো সুজানগর পৌরসভাসহ উপজেলার সর্বত্র যখন তখন লোডশেডিং দেওয়া হচ্ছে। ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে।

সুজানগর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কদ্দুস জানান, আগে সকাল এবং সন্ধ্যায় নির্দিষ্ট একটি সময়ে লোডশেডিং দেওয়া হতো। এসময় গ্রাহকরা বিদ্যুৎ নির্ভর কাজগুলো আগেভাগে সেরে ফেলতেন। কিন্তু গত এক মাস হলো যখন তখন লোডশেডিং দেওয়া হচ্ছে। এতে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২’র আওতাধীন সুজানগর আঞ্চলিক অফিসের হাজার হাজার গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সেইসাথে ঘন ঘন লোডশেডিংয়ে শিক্ষার্থীদের লেখাপড়া এবং এলাকার ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যহত হওয়ার পাশাপাশি অফিস-আদালতের কাজ-কর্ম বিঘ্নিত হচ্ছে। উপজেলার কুড়িপাড়া গ্রামের তাঁত মালিক আলাউদ্দিন বলেন, বর্তমানে অধিকাংশ তাঁত শিল্প বিদ্যুৎ নির্ভর। অথচ ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তাঁতের তৈরি বিশেষ করে শাড়ি ও লুঙ্গি উৎপাদন চরমভাবে ব্যহত হচ্ছে।

উক্ত আঞ্চলিক অফিসের ডিজিএম উত্তম কুমার সাহা বলেন, চাহিদার তুলনায় বিদ্যুতের বরাদ্দ কিছুটা কম। পাশাপাশি প্রচণ্ড গরমে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। ফলে লোডশেডিং দেখা দিচ্ছে।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

যখন তখন লোডশেডিং

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার