Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যত দ্রুত সম্ভব আমরা বসে সমস্যার সমাধান করবো : উপদেষ্টা রিজওয়ানা

BN DESK
10 October 2025, 09:36 PM পড়তে ১ মিনিট
যত দ্রুত সম্ভব আমরা বসে সমস্যার সমাধান করবো : উপদেষ্টা রিজওয়ানা

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তারা বসে সমস্যার সমাধান করবেন।  আমরা হয়ত কালকেই বসে যাবো।

বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ দিতে দুপুরে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সৈয়দা রিজওয়ানা হাসানও রয়েছেন।

প্রসঙ্গত, বুধবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য কমিটি’ গঠন করা হয়েছে। 

কমিটির সভাপতি করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে।

সদস্য হিসেবে রয়েছেন— শিল্প ও গৃহায়ন–গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান , শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার , পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন, বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী তানভির মঞ্জুর। 

সদস্য–সচিব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওব্য) কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে- বিএসসি ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই সুপারিশসহ প্রতিবেদন প্রণয়ন। কমিটিকে এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

যত দ্রুত সম্ভব আমরা বসে সমস্যার সমাধান করবো : উপদেষ্টা রিজওয়ানা

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার