Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অভিযান চালিয়ে আটটি ড্রেজার মেশিন ধ্বংস, লাখ টাকা জরিমানা

BN DESK
10 October 2025, 10:29 PM পড়তে ১ মিনিট
যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অভিযান চালিয়ে আটটি ড্রেজার মেশিন ধ্বংস, লাখ টাকা জরিমানা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দির যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনের খনন যন্ত্র বা আটটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস, এক লাখ টাকা জরিমানা আদায়সহ প্রায় ১৫শ’ মিটার প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়েছে।

গতকাল বুধবার দিনব্যাপী উপজেলার দুর্গম চরাঞ্চল কাজলা ইউনিয়নের জামথল ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট আবু শাহমা এবং সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট সাব্বির হোসাইন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উপজেলার দুর্গম চরাঞ্চল কাজলা ইউনিয়নের জামথল নৌঘাট সংলগ্ন এলাকায় গত কয়েকমাস ধরেই যমুনা নদী থেকে একাধিক খনন যন্ত্র বা ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। গোপন সংবাদেরভিত্তিতে সেখানে সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে আটটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৫শ’ মিটার প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়েছে। এছাড়া বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে বোহাইল ইউনিয়নের শংকরপুর গ্রামের মহর আলীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট আবু শাহমা বলেন, গোপন সংবাদেরভিত্তিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বগুড়ায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অভিযান চালিয়ে আটটি ড্রেজার মেশিন ধ্বংস, লাখ টাকা জরিমানা

B
BN DESK | 03 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার