Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে- প্রধান প্রকৌশলী, পাউবো

BN DESK
09 October 2025, 07:07 PM পড়তে ১ মিনিট
যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে- প্রধান প্রকৌশলী, পাউবো

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (নকশা) মাহফুজুর রহমান বলেছেন, যমুনা নদী ভাঙন রোধে ভাঙন কবলিত এলাকায় স্থায়ী কাজ করতে একটি প্রকল্প প্রস্তাবনা করা হয়েছে। প্রকল্প প্রস্তাবনার ভিত্তিতে স্টাডি চলছে। সেই স্টাডির আলোকে প্রকল্প নকশা প্রনয়নের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। পরিদর্শন করে এলাকাবাসীর সাথে কথা বলেছি এবং তাদের চাহিদার কথা শুনেছি।

পরিদর্শনে দেখা গেছে সারিয়াকান্দির গোদাখালী, ইছামারা এলাকায় যমুনা নদীর ভাঙন রয়েছে। এ সবকিছু বিবেচনায় এবং এলাকাবাসীর চাহিদার উপর ভিত্তি করে, তাদের কষ্টের কথা চিন্তা করে  বগুড়া সারিয়াকান্দি এবং ধুনট উপজেলাকে নদী ভাঙন থেকে রক্ষা করতে একটি বড় প্রকল্প প্রনয়ণ করে তা বাস্তবায়নের জন্য কাজ চলছে। প্রকল্প নকশা অনুযায়ী সারিয়াকান্দি ইছামারা থেকে ধুনট উপজেলার শহরাবাড়ী পর্যন্ত ৮ কিলোমিটার এলাকায় স্থায়ী সিসি ব্লক দিয়ে বাঁধাই এবং দুই উপজেলার বিভিন্ন এলাকার ৪ কিলোমিটার এলাকায় মেরামত কাজ বাস্তবায়ন করা হবে।

নকশা প্রনয়নের পর প্রকল্পটির প্রপোজাল করতে হবে এবং এরপর ডিপিপি প্রণয়ন করতে হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে যমুনা নদীর ভাঙন থেকে বগুড়াবাসী রক্ষা পাবে। গতকাল শুক্রবার সকালে বগুড়া সারিয়াকান্দির ইছামারা এবং গোদাখালী গ্রামের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এলাকাবাসী এবং গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, নির্বাহী প্রকৌশলী পলি দাস, উপ বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে- প্রধান প্রকৌশলী, পাউবো

B
BN DESK | 22 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার