Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

BN DESK
02 September 2026, 09:32 AM পড়তে ১ মিনিট
যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর ফ্লাইওভারের ঢালে সাদ্দাম মার্কেটের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় খোকন শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

গতকাল সোমবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে মারা যান খোকন শেখ।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত খোকন শেখ জামালপুর সদরের মুরাদাবাদ গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন জানান, গত রাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ঢালে সাদ্দাম মার্কেটের সামনের রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে ওই বৃদ্ধ ব্যক্তি গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে আজ সকালে চিকিৎসাধীন মারা যান ওই বৃদ্ধ ব্যক্তি। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার