Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যাত্রাবাড়ীতে বৃদ্ধ দম্পতিকে মারধর করে ডাকাতি, স্বামীর মৃত্যু

BN DESK
02 September 2026, 08:22 AM পড়তে ১ মিনিট
যাত্রাবাড়ীতে বৃদ্ধ দম্পতিকে মারধর করে ডাকাতি, স্বামীর মৃত্যু
ঢাকার যাত্রাবাড়ীতে গ্রিল কেটে এক বাসায় ঢুকে বৃদ্ধ দম্পতিকে মারধর করে ডাকাতির অভিযোগ উঠেছে।
 
আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে ভুক্তভোগীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে গৃহকর্তা ইসমাইলকে (৮০) মৃত ঘোষণা করেন চিকিৎসক।
 
নিহতের স্ত্রী ৭৫ বছর বয়সী সালেহা বেগম ‘আশঙ্কাজনক অবস্থায়’ চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হোসেন।
 
তিনি বলেন, যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার ইত্যাদি গলির চারতলা বাড়ি ‘খান ভিলার’ দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকতেন ওই দম্পতি। আমরা ডাকাতির খবর পেয়ে ওই বাসায় যাই, সেখানে কাউকে না পেয়ে আহত অবস্থায় দম্পতিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতালে স্বামীর মৃত্যু হয়, আর তার স্ত্রীর চিকিৎসা চলছে। 
 
এসআই আওলাদ বলেন, আমরা যতটুকু শুনেছি, সোমবার রাতের কোনো একসময় ওই বাসায় গ্রিল কেটে কয়েকজন প্রবেশ করে ওই দম্পতিকে আহত করে জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে লুট হওয়া জিনিসপত্রের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
 
খবর পেয়ে ওই দম্পতির মেয়ে, কদমতলীর রায়েরবাগের বাসিন্দা সালমাসহ স্থানীয়রা ঢাকা মেডিক্যালে আসেন।
 
সালমা বলেন, বাসায় গ্রিল ডাকাত ঢুকে তাদেরকে মারধর করে। একপর্যায়ে তার বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে, আর তার মাকে গুরুতর আহত করে। ঘরে থাকা টাকা-পয়সা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে বলে অভিযোগ করেন তিনি।
 
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।
এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

যাত্রাবাড়ীতে বৃদ্ধ দম্পতিকে মারধর করে ডাকাতি, স্বামীর মৃত্যু

B
BN DESK | 08 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার