Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যান্ত্রিক ত্রুটি, সাড়ে ৫ ঘণ্টা দেরিতে ছাড়ল বিমানের ফ্লাইট

BN DESK
03 September 2026, 02:24 AM পড়তে ১ মিনিট
যান্ত্রিক ত্রুটি, সাড়ে ৫ ঘণ্টা দেরিতে ছাড়ল বিমানের ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের সাড়ে ৫ ঘণ্টা বিলম্বে ছেড়েছে শারজাহ-ঢাকা রুটের ফ্লাইট বিজি-৩৫২।

বুধবার (৩০ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমান সূত্রে জানা যায়, শারজাহ থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট বিজি-৩৫২ ছাড়ার কথা ছিল স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে, ঢাকায় পৌঁছানোর কথা ছিল বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সময়মতো ছাড়তে পারেনি। প্রায় সাড়ে ৫ ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় ভোর ৬টা ৪২ মিনিটে ফ্লাইটটি শারজাহ ছাড়ে এবং ঢাকায় পৌঁছে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে।

এই বোয়িং-৭৩৭ উড়োজাহাজ দিয়েই পরিচালনা করার কথা ছিল ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইট। ফলে শারজাহ ফ্লাইটের বিলম্বের কারণে ব্যাংকক ফ্লাইটও নির্ধারিত সময় বেলা ১১টায় ছাড়তে পারেনি। পরে ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা ছেড়ে গেছে।

এর আগে গত ২৮ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফেরত আসে ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার। উড্ডয়নের কিছুক্ষণ পর কেবিন প্রেশারে বিপদ সংকেত পেলে পাইলট নিরাপত্তার স্বার্থে ঢাকায় ফিরে আসেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

যান্ত্রিক ত্রুটি, সাড়ে ৫ ঘণ্টা দেরিতে ছাড়ল বিমানের ফ্লাইট

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার