Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি

BN DESK
04 September 2026, 12:35 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ইরানকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পাল্টা কটাক্ষে জবাব দিলো দেশটিও।

ইরানের জাতীয় ফুটবল দলের পক্ষে বলা হয়েছে, কেউ তাদের বিশ্বকাপের বাইরে বের করতে পারবে না। আমেরিকাকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ইরানের ফুটবলাররা। প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পাল্টা জবাব দিয়ে চলেছে ইরানও। এর মধ্যেই বৃহস্পতিবার ইরানের ফুটবলারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন ট্রাম্প।

তিনি বলেন, বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না যে, এ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওদের এখানে আসা উচিত। 

ট্রাম্পের মন্তব্যের জবাব দিয়েছে ইরান। ফুটবল দলের ফেসবুক অ্যাকাউন্টে লেখা হয়েছে, বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কোনো ব্যক্তি বা দেশ নয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি

B
BN DESK | 14 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার