Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুক্তরাষ্ট্রসহ ৯৩টি দেশের পর্যটকদের জন্য ভিসা সুবিধা কমালো থাইল্যান্ড

BN DESK
20 May 2026, 10:32 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের পর্যটকদের জন্য ভিসামুক্ত অবস্থানের সময় কমানোর সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার। আগে যেখানে ৯৩টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ৬০ দিন থাকতে পারতেন। এখন সেই সময় কমিয়ে ৩০ দিনে আনা হচ্ছে।

থাই কর্তৃপক্ষ বলছে, বাড়তে থাকা বিদেশি অপরাধ ও ভিসা ব্যবস্থার অপব্যবহার ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক বিদেশি পর্যটক শুধু বেড়ানোর জন্য নয়, বরং ভিসার সুযোগ নিয়ে অবৈধ কাজ, যেমন ব্যবসা চালানো বা নির্ধারিত সময়ের বেশি থাকা-এসবের সঙ্গে জড়িত হচ্ছেন। এমনকি মাদক পাচার, ছোটখাটো চুরি বা অসদাচরণের মতো ঘটনাও বাড়ছে। আন্তর্জাতিক অপরাধী চক্ররাও এই সুবিধা ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। 

সরকারের এক মুখপাত্র জানান, পর্যটন দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও বর্তমান ব্যবস্থাকে অনেকে অপব্যবহার করছে। তাই ভারসাম্য রাখতে নিয়ম কড়াকড়ি করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, পর্যটকেরা ৩০ দিন থাকার সুযোগ পাবেন। চাইলে একবার অভিবাসন অফিসে গিয়ে থাকার সময় বাড়ানো যাবে, কিন্তু এর জন্য যথাযথ কারণ দেখাতে হবে। আগের মতো স্বয়ংক্রিয়ভাবে সময় বাড়বে না। এছাড়া ভিসামুক্ত সুবিধা পাওয়া দেশের সংখ্যাও ৫৭ থেকে কমিয়ে ৫৪ করা হচ্ছে।

থাইল্যান্ড ২০২৪ সালে পর্যটন বাড়ানোর জন্য এই সুবিধা বাড়িয়ে ৬০ দিন করেছিল। কোভিড মহামারির পর পর্যটন খাত চাঙা করতেই তখন এই পদক্ষেপ নেওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে অপরাধ বেড়ে যাওয়ায় সরকার নতুন করে ভাবতে বাধ্য হয়েছে। আরও একটি কারণ হলো পর্যটক সংখ্যা প্রত্যাশামতো বাড়ছে না। ২০২৬ সালের প্রথম চার মাসে বিদেশি পর্যটক আগমন আগের বছরের তুলনায় ৩.৪৫ শতাংশ কমেছে। বিশেষ করে যুক্তরাজ্য থেকে আগত পর্যটকের সংখ্যা প্রায় ২২.৮ শতাংশ কমেছে। মধ্যপ্রাচ্য থেকেও পর্যটক কমেছে, যার পেছনে জ্বালানির দাম ও বিমানভাড়া বেড়ে যাওয়ার প্রভাব রয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রসহ ৯৩টি দেশের পর্যটকদের জন্য ভিসা সুবিধা কমালো থাইল্যান্ড

B
BN DESK | 20 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার