Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন শেষ: ইরান

BN DESK
29 April 2026, 05:13 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন শেষ হয়ে গেছে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই নিক। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বের স্বাধীন দেশগুলোর ওপর তাদের নিজস্ব নীতি ও ইচ্ছা চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই।

মঙ্গলবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছে তিনি এসব কথা বলেন।

তালাই নিক বলেন, “যুক্তরাষ্ট্র্র এখন আর স্বাধীন দেশগুলোর ওপর নিজের নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই, ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধের মাধ্যমে এই বাস্তবতা বিশ্বের কাছে এখন প্রমাণিত।” 

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রকে অবশেষে এটি মেনে নিতে হবে যে তাদের অবৈধ ও অযৌক্তিক দাবিগুলো পরিত্যাগ করার সময় এসেছে।”

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরো উল্লেখ করেন, পুরো বিশ্ব এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসন ব্যবস্থাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রতীক’ হিসেবে চেনে।

তিনি আরও বলেন, “নিরপরাধ মানুষ, বিশেষ করে শিশু এবং মিনাব স্কুলের শিক্ষার্থীদের গণহত্যাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের নির্লজ্জ অপরাধগুলো পশ্চিমা বিশ্বের দাবি করা তথাকথিত মানবিক মূল্যবোধের মুখোশ খুলে দিয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন শেষ: ইরান

B
BN DESK | 29 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার