Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান চীনের

BN DESK
10 October 2025, 01:32 PM পড়তে ১ মিনিট
যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান চীনের

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইরান থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাইরের চাপের কারণে তারা তাদের জ্বালানি নীতি পরিবর্তনের কোনো পরিকল্পনা করছে না।

অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীন সর্বদা জাতীয় স্বার্থে জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। জবরদস্তি বা চাপের মাধ্যমে কিছুই অর্জন করা যাবে না। চীন তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।

এই আলোচনা প্রসঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, চীনারা তাদের সার্বভৌমত্বকে খুব গুরুত্ব দেয়, বিশেষ করে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে। আমরা তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চাই না, তাই তারা ১০০ শতাংশ শুল্ক দিতে চায়। তিনি বলেন, চীনাদের যেকোনো বিষয়ে দর কষাকষির দক্ষতা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান চীনের

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার