Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুক্তরাষ্ট্রে দুই ফায়ার সার্ভিস কর্মীকে গুলি করে হত্যা

BN DESK
07 October 2025, 03:08 AM পড়তে ১ মিনিট
যুক্তরাষ্ট্রে দুই ফায়ার সার্ভিস কর্মীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আইডাহো অঙ্গরাজ্যে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (৩০ জুন) দুপুরে তারা একটি পাহাড়ি এলাকায় ঝোপঝাড়ের আগুন নেভাতে গিয়েছিল।

 অঙ্গরাজ্যের কুটেনাই কাউন্টির শেরিফ রবার্ট নরিস বলেন, কমপক্ষে একজন সক্রিয় বন্দুকধারী কোউর ডি’আলেন শহরের কাছে উচ্চক্ষমতার রাইফেল দিয়ে গুলি ছুড়েছেন। তিনি আরও বলেন, যদি এই ব্যক্তিদের (হামলাকারী) দ্রুত নিষ্ক্রিয় করা সম্ভব না হয়, তাহলে হয়তো একাধিক দিন ধরে অভিযান চালাতে হবে। কর্মকর্তারা জানান, একাধিক দিক থেকে গুলি আসছিল। এলোপাতাড়ি গুলির ঘটনার পর রবার্ট নরিস এক সংবাদ সম্মেলনে ক্যানফিল্ড মাউন্টেন এলাকার বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলতে বলেছেন।

তবে এ ঘটনায় কতজন হামলাকারী জড়িত, তা এখনো নিশ্চিত নয়। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি। বিবিসি’র খবরে বলা হয়েছে, পুলিশ সন্দেহভাজন একজন বন্দুকধারীকে খুঁজছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দুই ফায়ার সার্ভিস কর্মীকে গুলি করে হত্যা

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার