Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু

BN DESK
02 September 2026, 09:09 PM পড়তে ১ মিনিট
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্ত হয়ে চারজন প্রাণ হারিয়েছেন। স্থানীয় মঙ্গলবার (৬ আগস্ট) চিনলে বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় বিমানে থাকা চারজন আরোহী নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে নাভাজো জাতিগোষ্ঠী কর্তৃপক্ষ। খবর : এবিসি নিউজ।

মার্কিন সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে বলছে, রোগী আনা-নেওয়াসহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো বিমানটি। দুর্ঘটনার দিনও নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগীকে আনতে যাচ্ছিল ডুয়েল প্রোপেলার উড়োযানটি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় সেটি। আগুন ধরে যায় বিমানে। এ সময় ভেতরেই মৃত্যু হয় চার আরোহীর। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দূর্ঘটনাকবলিত বিমানটি ছিল বিচক্রাফট কিং এয়ার ৩০০ মডেলের। এটি পরিচালনা করছিল সিএসআই এভিয়েশন নামের একটি বেসরকারি বিমান সংস্থা। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং বিমান সংস্থাটির বিবৃতি অনুযায়ী, বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্ক শহর থেকে রওনা হয়েছিল। এতে দুইজন পাইলট এবং দুইজন চিকিৎসা কর্মী ছিলেন। বিমানটি স্থানীয় সময় দুপুরে চিনলে এয়ারপোর্টের কাছে বিধ্বস্ত হয়, যা ফিনিক্স শহর থেকে প্রায় ৩০০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত। স্থানীয় পুলিশ কমান্ডার এমেট ইয়াজি বলেন, তারা চিনলে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু একটা ভুল হয়ে যায়।

নাভাজো ডিপার্টমেন্ট অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট-এর পরিচালক শেরেন সান্দোভাল জানান, বিমানের ক্রুরা চিনলে শহরের ইন্ডিয়ান হেলথ সার্ভিস হাসপাতাল থেকে একজন সংকটাপন্ন রোগীকে নিয়ে আসার পরিকল্পনা করছিলেন। রোগীকে গ্রহণ করে বিমানটি ফের আলবুকার্ক ফিরে যাওয়ার কথা ছিল। তবে, রোগীর অবস্থান কিংবা তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার