Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিবর্ষণ, নিহত ৩ 

BN DESK
07 October 2025, 08:51 PM পড়তে ১ মিনিট
যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিবর্ষণ, নিহত ৩ 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে একটি ক্যাথলিক স্কুলে বুধবার সকালে গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে সকালে প্রার্থনার সময় গুলিবর্ষণ শুরু হয়। এটি একটি প্রাথমিক স্কুল এবং প্রায় ৩৯৫ জন শিক্ষার্থী পড়াশোনা করে। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ সামাজিক যোগাযোগমাধ্যমে একে ভয়াবহ ঘটনা আখ্যা দিয়ে বলেছেন, স্কুলে এ ধরনের সহিংসতায় শিশু ও শিক্ষকেরা আতঙ্কিত। তাদের জন্য প্রার্থনা করছি। ঘটনার পরপরই পুলিশ, এফবিআই ও ফেডারেল এজেন্টরা স্কুলটি ঘিরে ফেলে। অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া শুরু হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

অ্যানানসিয়েশন স্কুলটি শহরের দক্ষিণ-পূর্ব আবাসিক এলাকায় অবস্থিত। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে সব শিক্ষার্থীর জন্য প্রার্থনা অনুষ্ঠান নির্ধারিত ছিল। সোমবার ছিল শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন। এই গুলিবর্ষণের মাত্র একদিন আগে মিনিয়াপোলিসে আরেকটি স্কুলের বাইরে গুলিতে একজন নিহত ও ছয়জন আহত হন। একই দিনে শহরের দুটি ভিন্ন ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়। টানা সহিংসতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, তিনি এই মর্মান্তিক গুলিবর্ষণ সম্পর্কে অবগত হয়েছেন। হোয়াইট হাউজ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। খবর : বিবিসি 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিবর্ষণ, নিহত ৩ 

B
BN DESK | 28 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার