Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত

BN DESK
08 April 2026, 09:55 PM পড়তে ১ মিনিট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

গত সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউইয়র্ক সিটির আলবানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০), তার ছেলে মো. নাজমুল ওরফে রুবেল (৩০), নাজমুলের বন্ধু নড়াইল জেলার লোহাগড়ার মো. ফাহিম ওরফে আলিম (২৭)।

আহতরা হলেন, নিহত হীরামনের বড় মেয়ে রত্না বেগম (৩৩) ও এক বছর বয়সের নাতনী ইকরা। আহতদের আলবানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন। 

নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, তার বড় ভাই নিহত হীরামন নিউইয়র্কের আলবানি এলাকায় একটি বাড়ি ক্রয় করেছেন। সোমবার সন্ধ্যায় তারা একটি প্রাইভেট কারে করে ওই বাড়িতে যাচ্ছিলেন। হীরামনের ছেলে নিহত নাজমুল নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের লাইন অতিক্রম করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। 

রাজিয়া বেগম আরও জানান, নিহত হীরামন ও নাজমুলের মরদেহ দেশে আনা হবে না।

আজ বুধবার (৮ এপ্রিল) নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে তাদের মরদেহ দাফন করা হবে।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত

B
BN DESK | 08 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার