Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

BN DESK
29 March 2026, 05:28 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্রের জননিরাপত্তার জন্য ‘ভয়ংকর অপরাধী’ হিসেবে চিহ্নিত ১০ বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ

সংস্থাটির অধীন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট গত এক বছরে দেশজুড়ে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ অবৈধ অভিবাসীকে আটক করেছে। তাদের মধ্যে ৫৬ হাজারের বিরুদ্ধে গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে।

সংস্থাটি জানায়, গ্রেপ্তারদের মধ্যে শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়ন, মাদক পাচার, জালিয়াতি ও সশস্ত্র ডাকাতির মতো অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন। ডেপুটি সেক্রেটারি লরেন বেস বলেন, এ ধরনের অপরাধীদের যুক্তরাষ্ট্রে কোনো স্থান নেই।

গ্রেপ্তার ১০ বাংলাদেশির মধ্যে কাজী আবু সাঈদ (ক্যানসাস), শাহেদ হাসান (নর্থ ক্যারোলিনা), মোহাম্মদ আহমেদ ও এমডি হোসেন (নিউ ইয়র্ক), মাহতাবউদ্দিন আহমেদ ও ইশতিয়াক রাফি (ভার্জিনিয়া), নেওয়াজ খান (টেক্সাস), শাহরিয়ার আবির (ফ্লোরিডা), আলমগীর চৌধুরী (মিশিগান) এবং কনক পারভেজ (অ্যারিজোনা) রয়েছেন। তাদের বিরুদ্ধে যৌন অপরাধ, মাদক, অস্ত্র, চুরি, জালিয়াতি ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

সংস্থাটি জানায়, জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অপরাধীদের লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হচ্ছে, যা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

B
BN DESK | 29 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার