Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় কেঁপে উঠলো খার্গ দ্বীপ

BN DESK
08 April 2026, 02:56 AM পড়তে ১ মিনিট

উপসাগরে ইরানের খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্র-ইসরাইলি বিমান হামলার পর একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার ( ৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওসের বরাতে এ তথ্য জানিয়েছে। তুরুস্কের আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মেহের নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধবিমান খার্গ দ্বীপে কয়েক দফা বিমান হামলা চালায়। এতে একাধিক বিস্ফোরণ ঘটে। তবে এ বিষয়ে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খার্গ দ্বীপের সব সামরিক লক্ষ্যবস্তু ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে। ট্রাম্প ইরানের তেল নিয়ন্ত্রণের আগ্রহও প্রকাশ করেন। তিনি ইঙ্গিত দেন, ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খার্গ দ্বীপ দখল করার বিষয়টি বিবেচনায় থাকা বিকল্পগুলোর একটি।

 

২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনের বেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন। ইরানি কর্তৃপক্ষ গত কয়েক দিনে এই হতাহতের সংখ্যা হালনাগাদ করেনি।

জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইল, জর্ডান, ইরাক এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এতে হতাহত ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক বাজার ও বিমান চলাচলও বিঘ্নিত হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় কেঁপে উঠলো খার্গ দ্বীপ

B
BN DESK | 08 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার