Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের বৈঠক আয়োজনে প্রস্তুত পাকিস্তান

BN DESK
24 May 2026, 06:33 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ইসলামাবাদ অদূর ভবিষ্যতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী দফা বৈঠক আয়োজন করার বিষয়ে আশাবাদী। ইসলামাবাদ দুই দেশের মধ্যে তার মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘পাকিস্তান সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তার শান্তি প্রচেষ্টা চালিয়ে যাবে এবং আমরা খুব শিগ্গিরি পরবর্তী দফার বৈঠক আয়োজনের আশা রাখি।’উভয় পক্ষই সংঘাতের একটি সমঝোতামূলক সমাধান চাওয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ সহজতর করতে পাকিস্তান একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে ওয়াশিংটন ও তেহরান অনেক কাছাকাছি পৌঁছে গেছে। ট্রাম্প বলেন, এই চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

সূত্র: মিডল ইস্ট আই

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের বৈঠক আয়োজনে প্রস্তুত পাকিস্তান

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার