Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুক্তরাষ্ট্র থেকে এলো আরো ৫৮ হাজার টন গম

BN DESK
31 January 2026, 09:49 PM পড়তে ১ মিনিট

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে দেশটি থেকে আরো ৫৮ হাজার ৩৫৯ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের  বহির্নোঙরে পৌঁছেছে।

শনিবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০২ এর অধীনে যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৩৫৯ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

এই চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে। এর আগে প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ টন গম দেশে এসেছে। 

জি টু জি-০১ চুক্তির আওতায় এরইমধ্যে মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি হয়েছে। 

জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরইমধ্যে শুরু হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে এলো আরো ৫৮ হাজার টন গম

B
BN DESK | 31 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার