Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুক্তরাষ্ট্র ফেরত আঃলীগ নেতা ঢাকা বিমানবন্দরে গ্রেফতার

BN DESK
03 September 2026, 05:46 PM পড়তে ১ মিনিট
যুক্তরাষ্ট্র ফেরত আঃলীগ নেতা ঢাকা বিমানবন্দরে গ্রেফতার

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমুকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১৪ জুলাই) ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে নাগরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়।

তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তার নামে নাগরপুর থানায় মামলা হয়। দীর্ঘদিন গ্রেফতার এড়াতে যুক্তরাষ্ট্র আত্মগোপনে চলে যান। যুক্তরাষ্ট্র থেকে সোমবার ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে নাগরপুর থানায় খবর দেওয়া হয়। নাগরপুর থানা পুলিশ তারেক শামস হিমুকে পাঁচদিনে রিমান্ড চেয়ে আদালতে পাঠান।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

যুক্তরাষ্ট্র ফেরত আঃলীগ নেতা ঢাকা বিমানবন্দরে গ্রেফতার

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার