Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইসরায়েল

BN DESK
07 September 2026, 11:33 AM পড়তে ১ মিনিট
যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের পক্ষ থেকে সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ইসরায়েল নাকচ করে দিয়েছে। এ খবর জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। তিনি বলেছেন, কোনো চুক্তি না হলে, আমরা যুদ্ধ চালিয়ে যাব। 

বৃহস্পতিবার প্রকাশিত ২০ মিনিটের এক ভিডিও বার্তায় উবাইদা বলেন, ইসরায়েলি সরকার বন্দিদের বিষয়ে আন্তরিক নয়, কারণ তারা সবাই সেনাসদস্য। তিনি জানান, হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষেই আছে-যেখানে যুদ্ধ বন্ধ হবে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে। তিনি হুঁশিয়ার করে বলেন, কাতারে চলমান আলোচনায় ইসরায়েল আবার পিছিয়ে গেলে ভবিষ্যতে আংশিক কোনো চুক্তির সুযোগ থাকবে না। আলোচনায় একটি ৬০ দিনের প্রস্তাব রয়েছে, যার অধীনে ১০ জন জিম্মি মুক্তির কথা বলা হয়েছে। বর্তমানে হামাসের কাছে প্রায় ৫০ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা থেকে আরও ১০ জন জিম্মি শিগগির মুক্তি পাবে। তিনি দাবি করেন, আমরা বেশিরভাগ বন্দিকে ফিরিয়ে এনেছি। আশা করছি পুরো বিষয়টি দ্রুত শেষ হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মার্চের পর এই প্রথমবার ভিডিও বার্তা দিয়েছেন আবু উবাইদা। তিনি বলেন, হামাস যোদ্ধারা প্রস্তুত আছে এবং তারা গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে। ভিডিওতে তিনি আরব ও মুসলিম দেশের নেতাদেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলের ‘গণহত্যা’ নিয়ে তাদের নীরবতা এক ধরনের ‘বিশ্বাসঘাতকতা’। খবর : আল জাজিরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইসরায়েল

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার