Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুদ্ধবিরতি আলোচনার মধ্যে গাজায় আরও ২৪ ফিলিস্তিনিকে হত্যা

BN DESK
02 September 2026, 11:27 PM পড়তে ১ মিনিট
যুদ্ধবিরতি আলোচনার মধ্যে গাজায় আরও ২৪ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি বাহিনী নতুন করে আরও ২৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরই মধ্যে ধ্বংসস্তুপে পরিণত হওয়া উপত্যকায় ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করা হয়েছে। 

বেশ কিছু চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা আরও তীব্র করেছে। বৃহস্পতিবার ভোর থেকে এই উপত্যকাজুড়ে কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৭ হাজার৫৭৫ জন নিহত এবং ১ লাখ ৩৬ হাজার ৮৭৯ জন আহত হয়েছেন। অপরদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলায় ইসরায়েলে আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করা হয়েছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়ে বলেছেন, এই সপ্তাহে বা আগামী সপ্তাহে গাজায় একটি চুক্তির ‘খুব ভালো সম্ভাবনা’ রয়েছে। তবে হামাস বলছে যে, ইসরায়েলের একগুঁয়েমির কারণে কাতারে আলোচনা ‘কঠিন’ হয়ে পড়েছে। খবর : আল জাজিরার।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি আলোচনার মধ্যে গাজায় আরও ২৪ ফিলিস্তিনিকে হত্যা

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার