Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুদ্ধের কারণে প্রবাসী শ্রমিক দেশে ফিরলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে: নুরুল হক

BN DESK
12 March 2026, 02:23 AM পড়তে ১ মিনিট

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, আমরা জিয়াউর রহমানকে পেয়েছি এখন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই কর্মস্পৃহায় উদ্দীপনায় দেখতে পাই। সরকারি দল, বিরোধী দল, নাগরিক সমাজ যদি আমরা সরকারকে সহযোগিতা করি তাহলে তারেক রহমানের নেতৃত্বে আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশকে একটা ট্র্যাকে তুলতে পারবো।

তিনি বলেন, এ সরকার কারো প্রতিপক্ষ নয় — এ সরকার আমাদের সকলের সরকার।

আজ বুধবার (১১ মার্চ) বিকেলে গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইরান যুদ্ধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী নুর বলেন, আমাদের প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন পরিস্থিতির যদি অবনতি হয় তবে আমাদের শ্রমিকরা দেশে ফিরলে তাদের কর্মসংস্থান কিংবা তাদের ক্ষতিপূরণ বা তাদের কল্যাণ্যের জন্য মন্ত্রণালয় ব্যবস্থা নিবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ অনেকে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

যুদ্ধের কারণে প্রবাসী শ্রমিক দেশে ফিরলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে: নুরুল হক

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার