Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

BN DESK
02 September 2026, 04:28 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : আগামী ১১ এপ্রিল রিয়াদে হওয়ার কথা ছিল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের ড্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘চূড়ান্ত ড্র অনুষ্ঠানে সংশ্লিষ্ট সব পক্ষের নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিত করতেই অনুষ্ঠানটি পরবর্তী তারিখে পুনর্র্নিধারণ করা হয়েছে।’ প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে বহু ক্রীড়া ইভেন্ট ইতোমধ্যে স্থগিত বা বাতিল করা হয়েছে। ২৪ দলের মহাদেশীয় টুর্নামেন্টটি প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। এর আগে মঙ্গলবার শেষ ধাপের বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বর্তমান চ্যাম্পিয়ন কাতার ইতোমধ্যেই চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে। তাদের সঙ্গে চারবারের চ্যাম্পিয়ন জাপান ছাড়াও বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেওয়া দক্ষিণ কোরিয়া, ইরান, জর্ডান, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানও জায়গা করে নিয়েছে। 

এদিকে, এএফসি মঙ্গলবার জানিয়েছে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের পরবর্তী ধাপ নির্ধারিত সূচি অনুযায়ী জেদ্দাতেই অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো ১৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মাঠে গড়াবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

B
BN DESK | 26 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার