Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুদ্ধের সময় কমান্ড সেন্টারে কুকুরের সঙ্গে থেকেছেন মার্কিন রাষ্ট্রদূত

BN DESK
11 April 2026, 06:46 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্র মাইক হাকাবি জানিয়েছেন, ইরানে যুদ্ধ চলাকালে তিনি টানা ছয় সপ্তাহ একটি কমান্ড সেন্টারে অবস্থান করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে তিনি বলেন, দুইটি কুকুর নিয়ে এক কক্ষে কমান্ড সেন্টারে থাকা, ক্যাম্প খাটে ঘুমানো, মাইক্রোওয়েভ ও হট প্লেটে খাবার তৈরি—এই ছিল গত কয়েক সপ্তাহের জীবন।

তিনি আরও জানান, যুদ্ধবিরতির পর এখন তিনি আবার বাসভবনে ফিরেছেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন।

ইসরায়েলের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত হাকাবি এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন। গত ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাইবেলের তার ব্যাখ্যা অনুযায়ী ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করে, তাতেও তিনি সমস্যা দেখেন না—যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

সূত্র: আল-জাজিরা

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

যুদ্ধের সময় কমান্ড সেন্টারে কুকুরের সঙ্গে থেকেছেন মার্কিন রাষ্ট্রদূত

B
BN DESK | 11 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার