Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যেখানে আত্মগোপনে ছিলেন মমতাজ!

BN DESK
04 September 2026, 12:14 AM পড়তে ১ মিনিট
যেখানে আত্মগোপনে ছিলেন মমতাজ!

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী ও আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগম সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে গ্রেপ্তার হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।তিনি জানান, রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলাসহ একটি হত্যা মামলাও রয়েছে।

ডিবি’র যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, আওয়ামী লীগের সাবেক এই এমপি’র বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে বিভিন্ন সময় আলোচনা-সমালোচনার জন্ম দেওয়া কণ্ঠশিল্পী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে হেরে যান তিনি। এর আগে, ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম। পরে ২০১৪ সালেও মানিকগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর থেকেই ছিলেন আড়ালে। রাজনীতি তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিখোঁজ ছিলেন মমতাজ। ১৬ জুলাইয়ের পর তার ফেসবুক পেজে আর কোনো পোস্ট ছিল না, যেখানে আগে প্রতিদিনই কিছু না কিছু দিতেন। ‘নিখোঁজ’ হওয়ার ঠিক ৮৮ দিন পর ১৩ অক্টোবর রাতে একটি গানের ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে আসেন তিনি। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

যেখানে আত্মগোপনে ছিলেন মমতাজ!

B
BN DESK | 13 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার