Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যেভাবে বিনামূল্যে অনলাইনে দেখবেন ক্লাব বিশ্বকাপ

BN DESK
02 September 2026, 07:57 AM পড়তে ১ মিনিট
যেভাবে বিনামূল্যে অনলাইনে দেখবেন ক্লাব বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো ৩২ দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের পর্দা উঠেছে যুক্তরাষ্ট্রের মাটিতে। যেখানে উদ্বোধনী ম্যাচেই লিওনেল মেসির ইন্টার মায়ামি মিশরীয় ক্লাব আল-আহলির মুখোমুখির হয়েছিল। আজ শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ১৩ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনলাইনে বিনামূল্যে দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা। ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট কম ডি এ জেড এন ডট কম ওয়েবসাইটে বিনা মূল্যে দেখা যাবে সব ম্যাচ। অ্যাপ স্টোর থেকে ডিএজেডএন অ্যাপ নামিয়েও দেখা যাবে খেলা। এখানে ক্লিক করেও সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে খেলা দেখতে পারবেন।

দেখে নিন কোন গ্রুপে কারা-

‘এ’: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি
‘বি’: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল সাউন্ডার্স
‘সি’: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা
‘ডি’: ফ্লামেঙ্গো, এসপেরান্সে, চেলসি, এলএ এফসি
‘ই’: রিভার প্লেট, উরাওয়া রেড ডায়মন্ডস, মন্তেরেই, ইন্টার মিলান
‘এফ’: ফ্লুমিনেন্স, ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সানডাউনস
‘জি’: ম্যানচেস্টার সিটি, উইদাদ, আল আইন, জুভেন্টাস
‘এইচ’: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুকা, সালজবুর্গ

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

যেভাবে বিনামূল্যে অনলাইনে দেখবেন ক্লাব বিশ্বকাপ

B
BN DESK | 15 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার