Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যে কারণে জামায়াত জোটের সঙ্গে শপথ নিলেন ইশরাক 

BN DESK
17 February 2026, 03:07 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ করেছেন। তবে সময়মতো পৌঁছতে না পারায় জামায়াত জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন বিএনপি দলীয় সংসদ সদস্য ইশরাক হোসেন।

জানা গেছে, এদিন বেলা পৌনে ১১টার দিকে প্রথম ধাপে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে শপথ নেন বিএনপি জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তবে সময়মতো পৌঁছাতে না পারায় তাদের সঙ্গে শপথ নিতে পারেননি বিএনপি দলীয় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। পরে দ্বিতীয় ধাপে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াত জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথবাক্য পাঠ করেন ইশরাক।

এদিকে দ্বিতীয় ধাপে জামায়াত জোটের সংসদ সদস্যরা দুটি শপথ নেন- এমপি হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। যদিও এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি ইশরাক হোসেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

যে কারণে জামায়াত জোটের সঙ্গে শপথ নিলেন ইশরাক 

B
BN DESK | 17 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার