Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যৌথ বাহিনীর প্রচেষ্টায় টাঙ্গাইলের এমপি বাসা পগালমুক্ত

BN DESK
01 September 2026, 08:40 AM পড়তে ১ মিনিট
যৌথ বাহিনীর প্রচেষ্টায় টাঙ্গাইলের এমপি বাসা পগালমুক্ত

নিউজ ডেস্ক:   টাঙ্গাইল শহরের ছোট কালিবাড়ীর এলাকার বাসা থেকে যৌথবাহিনীর অভিযানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাড়ি দখলমুক্ত করা হয়েছে। 


শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে পাগলদের বের করে সন্তোষ বড়ইতলায় এলাকায় পূর্বের বাসায় নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৯ টা হতে সদর উপজেলা সহকারী কমিমনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে শনিবার সকালে ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিস্টি জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে ভবনে প্রবেশ করেন। এতে জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এতে নড়চড়ে বসে প্রশাসন।

স্থানীয়রা জানান, এভাবে একজনের বাড়ি দখল করা কোন কাম্য নয়। আমরা বিষয়টি থানা পুলিশকে অবগত করি। একই সাথে আমরা এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করছি। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকেই এসব পাগলদের খাবার দেয়া হয়নি। তারা সারাদিন না খেয়েই দিন যাপন করেছেন।


জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বলেন, “আমাদের কাছে প্রথমে মিস্টি নামের এক মেয়ে ১০ কোটি টাকা চাঁদা চেয়েছিলো। সেই টাকা না দেয়ায় তারা বাড়ি জবরদখল করেছে। আমি এ ঘটনায় থানায় মামলা দায়ের করবো।”


তিনি আরো বলেন, “বাড়িটি আমার নামে, আমার স্বামীর নামে নয়। আমি এ ঘটনায় সঠিক বিচারের দাবি করছি।”

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ বলেন, “১৭ জন মানসিক ভারসাম্যহীনদের উদ্ধার করা হয়। সমাজসেবাসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে তাদের পুনর্বাসন করা হবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

যৌথ বাহিনীর প্রচেষ্টায় টাঙ্গাইলের এমপি বাসা পগালমুক্ত

B
BN DESK | 09 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার