Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রবিবার শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ

BN DESK
10 October 2025, 11:00 AM পড়তে ১ মিনিট
রবিবার শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: রাত পোহালেই যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা ৩২টি দলকে ৮ গ্রুপে ভাগ করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মিশরের ক্লাব আল আহলি ও মেসির ইন্টার মায়ামি।

রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে নামবে দুই দল। 

২৭ জুন গ্রুপপর্ব শেষ হওয়ার  পর দুই দিন বাদ দিয়ে ২৯ জুন থেকে শুরু হবে শেষ ষোলোর ম্যাচ। যা চলবে ২ জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল চলবে ৫ ও ৬ জুলাই। দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১০ জুলাই। আর ১৪ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

বিশ্বকাপের ৮ গ্রুপে ৩২ দল

গ্রুপ এ: ইন্টার মায়ামি, আল আহলি, এফসি পোর্তো ও এসই পালমেইরাস।

গ্রুপ বি: পিএসজি, অ্যাতলেটিকো মাদ্রিদ, বোতাফোগো ও সিয়াটেল সাউন্ডার্স।

গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স ও এসএল বেনফিকা।

গ্রুপ ডি: চেলসি, ফ্ল্যামেঙ্গো, এস্পেরেন্স ডি তিউনিস ও এলএএফসি।

গ্রুপ ই: ইন্টার মিলান, রিভার প্লেট, সিএফ মন্টেরে ও উরাওয়া রেড ডায়মন্ডস।

গ্রুপ এফ: বরুশিয়া ডর্টমুন্ড, ফ্লুমিনেন্স, উলসান এইচডি ও মামেলোডি সানডাউনস।

গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, আল আইন এফসি ও ওয়াইদাদ এসি।

গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, সিএফ পাচুকা ও এফসি সালজবার্গ।

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

রবিবার শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার