Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রমজানে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার দাবিতে বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল

BN DESK
04 September 2026, 02:31 PM পড়তে ১ মিনিট

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার মিছিল শহর প্রদক্ষিণ করে। বাদ আসর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ হতে বের হওয়া মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, সংগঠনের সহ-সভাপতি আসলাম হোসেন বিপু, শহর সেক্রেটারি আনোয়ারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জামিল মাহমুদ, আব্দুল কাদের রানা, আসলাম হোসেন, রাসেল জিলাদার প্রমুখ। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। শ্রমিক সমাজ,দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে মাহে রমজানের সিয়াম পালন করতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

প্রয়োজনে শ্রমিকদের ভর্তুকির মাধ্যমে চাল, ডাল, তেল, মাছ, গোশত, শাকসবজি, চিনি, খেজুর, ছোলা, দিতে হবে। দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রমজানে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার দাবিতে বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল

B
BN DESK | 17 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার